FatwaBD logoFatwa.BD
পবিত্রতাউত্তর দেওয়া হয়েছেফতওয়া #৪

গোসল ফরজ হওয়ার পর কতক্ষণ পর্যন্ত দেরি করা জায়েয?

১১ ফেব্রুয়ারি, ২০২৬|৪২

প্রশ্ন: মাঝরাতে যদি আমি বুঝতে পারি যে আমার ওপর গোসল ফরজ হয়েছে, তবে কি আমাকে তখনই গোসল করতে হবে? নাকি ফজরের নামাজের আগে উঠে গোসল করলে চলবে? এ বিষয়ে শরিয়তের সঠিক বিধানটি জানতে চাই।

M
জামিয়া দারুল উলুম নারায়ণগঞ্জ

উত্তর: গোসল ফরজ হওয়ার সাথে সাথেই গোসল করা আবশ্যক বা ফরজ নয়। তাই মাঝরাতে গোসল ফরজ হলে আপনি চাইলে তখনই গোসল না করে ফজরের নামাজের ওয়াক্ত হওয়ার আগে উঠে গোসল করে নিতে পারেন। এতে কোনো অসুবিধা নেই বা কোনো গুনাহ হবে না। তবে নামায আদায়ের জন্য যেহেতু পবিত্রতা জরুরি তাই কোনো ওজর ছাড়া অপবিত্র অবস্থায় এক ওয়াক্ত নামাজের সময় পার করে দেওয়া জায়েয নয়। তাই ফজরের নামাজের সময় শেষ হওয়ার আগেই গোসল সম্পন্ন করে নামাজ আদায় করা জরুরি। এছাড়া অহেতুক দেরি না করে দ্রুত পবিত্রতা অর্জন করা উত্তম।


রেফারেন্স:

–খুলাসাতুল ফাতাওয়া ১/১৪; হালবাতুল মুজাল্লী ১/১৩০; শরহুল মুনইয়া, পৃ. ৫৬; ফাতাওয়া হিন্দিয়া ১/১৬; রদ্দুল মুহতার ১/১৫৯