FatwaBD logoFatwa.BD
নামাজউত্তর দেওয়া হয়েছেফতওয়া #২১

নামাজের শেষে ভুলবশত আগে বাম দিকে সালাম ফেরালে করণীয়

১২ ফেব্রুয়ারি, ২০২৬|৮৫

প্রশ্ন: গতকাল কাজের চাপে যোহরের জামাতে শরিক হতে না পেরে ঘরেই একা একা নামাজ আদায় করছিলাম। নামাজের শেষ বৈঠকে সালাম ফেরানোর সময় ভুলবশত মনোযোগ না থাকায় আমি আগে বাম দিকে সালাম ফিরিয়ে ফেলি। সাথে সাথেই আমি আমার ভুল বুঝতে পারি এবং এরপর শুধু ডান দিকে সালাম ফিরিয়ে জায়নামায থেকে উঠে পড়ি। পরে আমার মনে খটকা লাগলো যে, পুনরায় বাম দিকে সালাম না ফেরানোর কারণে কি আমার নামাজের কোনো ক্ষতি হয়েছে? আমাকে কি এই নামাজ পুনরায় পড়তে হবে?

M
জামিয়া দারুল উলুম নারায়ণগঞ্জ

উত্তর: আপনার উক্ত নামাজটি সঠিকভাবে আদায় হয়ে গেছে। নামাজে যদি কেউ ভুলবশত আগে বাম দিকে সালাম ফিরিয়ে ফেলে, তবে তার নিয়ম হলো এরপর শুধু ডান দিকে সালাম ফেরানো। ডান দিকে সালাম ফেরানোর পর পুনরায় বাম দিকে আর সালাম ফেরানোর প্রয়োজন নেই। তবে মনে রাখতে হবে যে, আগে বাম দিকে সালাম ফেরানো সুন্নাতের পরিপন্থী কাজ; তাই সচেতনভাবে এমনটি করা থেকে বিরত থাকতে হবে।


রেফারেন্স:

—বাদায়েউস সানায়ে ১/৫০২; আলমুহীতুর রাযাবী ১/২৫০; তাবয়ীনুল হাকায়েক ১/৩২৫; মারাকিল ফালাহ, পৃ. ১৪৯