FatwaBD logoFatwa.BD
পবিত্রতাউত্তর দেওয়া হয়েছেফতওয়া #

পকেটে কুরআনের আয়াত লিখিত কাগজ নিয়ে ওয়াশরুমে প্রবেশের বিধান

১১ ফেব্রুয়ারী, ২০২৬|১৯

প্রশ্ন: আমি কিছুদিন আগে ভুলে পকেটে কুরআনের আয়াত লিখিত একটি কাগজ নিয়ে ওয়াশরুমে প্রবেশ করেছিলাম। পরে একজন আমাকে বললেন যে, এভাবে কুরআন বা আল্লাহর নাম লেখা কাগজ নিয়ে ওয়াশরুমে যাওয়া জায়েয নেই। তার এই কথা কি সঠিক? এ বিষয়ে শরিয়তের সঠিক নিয়মটি জানতে চাই।

M
মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া, ঢাকা

উত্তর: কুরআনের আয়াত, আল্লাহর নাম বা জিকির লিখিত কোনো কাগজ বা বস্তু উন্মুক্ত বা দৃশ্যমান অবস্থায় ওয়াশরুমে বা টয়লেটে নিয়ে যাওয়া জায়েয নয়। তবে যদি উক্ত কাগজটি পকেটের ভেতরে থাকে এবং বাইরে থেকে দেখা না যায়, তবে তা নিয়ে প্রবেশ করা নাজায়েয হবে না। কেননা পকেটে থাকার কারণে তা আবৃত বা ঢাকা অবস্থায় থাকে। 


রেফারেন্স:
-খুলাসাতুল ফাতাওয়া ১/১০৫; ফাতাওয়া তাতারখানিয়া ১/২১৯; ফাতাওয়া হিন্দিয়া ১/৫০; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী পৃ. ৩০; রদ্দুল মুহতার ১/৩৪৫; বযলুল মাজহুদ ১/৪৯