FatwaBD logoFatwa.BD
হালাল-হারামউত্তর দেওয়া হয়েছেফতওয়া #৩৬

পুরুষের জন্য পাথরসহ রুপার আংটি ব্যবহারের কী বিধান?

১৮ এপ্রিল, ২০২৬|১৯১

পুরুষের জন্য রুপার আংটি ব্যবহারের বিধান কী? এক্ষেত্রে পরিমাণের কোনো নির্দিষ্ট সীমা আছে কি? আর রুপার আংটির ওপর কি কোনো ধরনের পাথর বসানো যাবে?

M
জামিয়া দারুল উলুম নারায়ণগঞ্জ

উত্তর: পুরুষের জন্য রুপার আংটি ব্যবহার করা জায়েয আছে। তবে এক্ষেত্রে শর্ত হলো, আংটিটির ওজন অবশ্যই এক মিসকালের কম হতে হবে। 


প্রখ্যাত সাহাবী বুরায়দা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, "তুমি রুপার আংটি তৈরি করো, তবে এর ওজন যেন এক মিসকাল পূর্ণ না হয়।" (সুনানে আবু দাউদ, হাদিস ৪২২৩)

আধুনিক পরিমাপের হিসেবে এক মিসকাল হলো ৪.৩৭৪ গ্রাম বা ৬ আনা। সুতরাং কোনো পুরুষ যদি আংটি ব্যবহার করতে চান, তবে তাকে ৪.৩৭৪ গ্রাম বা ৬ আনার কম ওজনের রুপার আংটি তৈরি করতে হবে।


আর রুপার আংটির সৌন্দর্য বর্ধনের জন্য এর ওপর পাথর বসানো জায়েজ। শরিয়তের দৃষ্টিতে এতে কোনো অসুবিধা নেই। বুস্তানুল আরিফীন, সমরকান্দী, পৃ. ৮১; আলমুহীতুল বুরহানী ৮/৫০; আদ্দুররুল মুখতার ৬/৩৬০; রদ্দুল মুহতার ৬/৩৬১; ইলাউস সুনান ১৭/৩২৫