FatwaBD logoFatwa.BD
পবিত্রতাউত্তর দেওয়া হয়েছেফতওয়া #১৯

মাসেহের মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে ওজু করার বিধান

১২ ফেব্রুয়ারী, ২০২৬|৩৬

প্রশ্ন: আমি মুকীম অবস্থায় মোজার ওপর মাসেহ করছিলাম। নির্ধারিত এক দিন সময় পার হওয়ার পর যখন মাসেহের মেয়াদ শেষ হলো, তখন আমি মোজা খুলে পুনরায় ওজু করার প্রস্তুতি নিচ্ছিলাম। আমার ওজু তখনো ভাঙেনি। এমতাবস্থায় আমার এক বন্ধু আমাকে দেখে বললেন, ‘তোমার তো আগে থেকেই ওজু আছে, তাই পুনরায় পুরো ওজু করার দরকার নেই; শুধু মোজা খুলে পা দুটি ধুয়ে নিলেই তোমার ওজু হয়ে যাবে।’ 

আমার জানার বিষয় হলো, আমার বন্ধুর এই কথাটি কি সঠিক? ওজু থাকা অবস্থায় মাসেহের সময় শেষ হলে কি শুধু পা ধুয়ে নেওয়াই যথেষ্ট?

M
মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া, ঢাকা

উত্তর: আপনার বন্ধু ঠিকই বলেছেন। ওজু থাকা অবস্থায় যদি মোজার ওপর মাসেহের সময় বা মেয়াদ শেষ হয়ে যায়, তবে মোজা খুলে কেবল পা দুটি ধুয়ে নিলেই আপনার ওজু পূর্ণ হয়ে যাবে। এক্ষেত্রে নতুন করে পুনরায় পুরো ওজু করা জরুরি বা আবশ্যক নয়। তবে ওজু থাকা সত্ত্বেও নতুন করে আবার পুরো ওজু করে নিলে উত্তম হবে।


রেফারেন্স:

—বাদায়েউস সানায়ে ১/৮৮; মুখতারাতুন নাওয়াযিল ১/২৩৩; তাবয়ীনুল হাকায়েক ১/১৪৯; ফাতহুল কাদীর ১/১৩৫; রদ্দুল মুহতার ১/২৭৬