FatwaBD logoFatwa.BD
সাধারণউত্তর দেওয়া হয়েছেফতওয়া #১৪

মসজিদের নামে মান্নত করলে তার বিধান কী?

১১ ফেব্রুয়ারী, ২০২৬|২৮

প্রশ্ন: আমার মা বাসায় শখ করে অনেকগুলো মুরগি পালন করেন। একদিন মুরগিগুলোর দ্রুত বেড়ে ওঠা দেখে মা খুশি হয়ে বললেন, ‘মুরগিগুলো যদি সুস্থভাবে বেঁচে থাকে, তবে আমি একটি মুরগি মসজিদে দান করব।’ আমি তাকে জিজ্ঞাসা করলাম যে, তিনি কি এটি মান্নত হিসেবে বলছেন? মা জানালেন, তিনি এটাকে মান্নত নয়, বরং সাধারণ দান হিসেবে করার ইচ্ছা করেছেন। এখন আমাদের প্রশ্ন হলো, সাধারণত মানুষ এভাবেই মান্নত করে থাকে, তাই মায়ের ওপর কি মুরগিটি দেওয়া এখন জরুরি বা আবশ্যক হয়ে গেছে? আর যদি মান্নত হয়ে থাকে, তবে মুরগিটি মসজিদে না দিয়ে এর মূল্য কোনো গরিবকে দিলে কি আদায় হবে?

M
মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া, ঢাকা

উত্তর: আপনার মায়ের এই কথার দ্বারা কোনো মান্নত আবশ্যক হয়নি। কারণ শরীয়তের নিয়ম অনুযায়ী মসজিদের জন্য কোনো কিছু মান্নত করলে তা 'মান্নত' হিসেবে গণ্য হয় না। মান্নত গরিবদেরকে দান করার ক্ষেত্রে সহীহ হয়ে থাকে। তবে যেহেতু আপনার মা একটি নেক কাজের নিয়ত করেছেন, তাই তার উচিত সেই নিয়ত পূরণ করা এবং একটি মুরগি বা তার সমপরিমাণ মূল্য মসজিদে দান করে দেওয়া। একজন মুমিনের ভালো নিয়তও অত্যন্ত সওয়াবের কাজ, তাই তা পূরণ করাই উত্তম।


রেফারেন্স:
–আলমাবসূত, সারাখসী ৮/১৩৮; বাদায়েউস সানায়ে ৪/২২৮, ২৩২; ফাতাওয়া খানিয়া ২/১৬; ফাতহুল কাদীর ৪/৩৭৪; ইমদাদুল আহকাম ৩/২৯