FatwaBD logoFatwa.BD
পবিত্রতাউত্তর দেওয়া হয়েছেফতওয়া #৩

বাথরুমের পোকা বা মশা শরীরে বসলে কি নাপাক হয়?

১১ ফেব্রুয়ারি, ২০২৬|৪১

প্রশ্ন: আমাদের মাদরাসার বাথরুমে বা কমোডের আশেপাশে ছোট ছোট একধরনের মশা বা পোকা থাকে। আমরা যখন বাথরুমে যাই, তখন এই পোকাগুলো অনেক সময় আমাদের শরীর বা কাপড়ে এসে বসে। এখন আমার জানার বিষয় হলো, এই পোকাগুলোর পা বা ডানায় লেগে থাকা নাপাকির কারণে কি আমাদের শরীর বা কাপড় অপবিত্র হয়ে যাবে? এ অবস্থায় নামাজ পড়ার বিধান কী?

M
জামিয়া দারুল উলুম নারায়ণগঞ্জ

উত্তর: না, বাথরুমের কমোড বা আশেপাশে থাকা এসব ক্ষুদ্র পোকা শরীর বা কাপড়ে বসলে তা নাপাক হবে না। কারণ, এসব পোকার মাধ্যমে যদি কোনো নাপাকি লাগেও, তবে তা পরিমাণে অত্যন্ত সামান্য থাকে—সাধারণত যার কোনো আলামত বা চিহ্ন পরিলক্ষিত হয় না। এছাড়া এ ধরনের ক্ষুদ্র পোকা থেকে পুরোপুরি বেঁচে থাকা অত্যন্ত কষ্টকর ও প্রায় অসম্ভব। তাই এগুলোর কারণে শরীর বা কাপড় অপবিত্র হবে না এবং তা নিয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে।


রেফারেন্স:

–আলআসরার, দাবূসী ১/২৬১; বাদায়েউস সানায়ে ১/২৩২; ফাতাওয়া খানিয়া ১/৩০; আলকিফায়া শরহুল হিদায়া ১/১৮৩; শরহুল মুনইয়া, পৃ. ১৭৯; রদ্দুল মুহতার ১/৩২৩