FatwaBD logoFatwa.BD
পবিত্রতাউত্তর দেওয়া হয়েছেফতওয়া #১৮

নাপাক ভেজা কাপড় রাখার পর স্ট্যান্ড বা হ্যাঙ্গার পবিত্র করার নিয়ম

১২ ফেব্রুয়ারী, ২০২৬|২৪

প্রশ্ন: আমার ঘরে ছোট বাচ্চা আছে। প্রায়ই বাচ্চার পেশাব লেগে থাকা ভেজা কাঁথা বা কাপড়গুলো আমি বাথরুমের স্ট্যান্ডে ঝুলিয়ে রাখি, যার ফলে স্ট্যান্ডটিও ভিজে যায়। পরে যখন কাপড়গুলো ধুয়ে পরিষ্কার করি, তখন আবার ওই স্ট্যান্ডেই শুকাতে দিই। অনেক সময় ধোয়া কাপড় রাখার আগে স্ট্যান্ডটি শুকিয়ে যায়, আবার কখনো ধোয়া কাপড় থেকে পানি স্ট্যান্ডে পড়ে তা ভিজে যায়। এখন আমার জানার বিষয় হলো, নাপাক কাপড় রাখার পর ওই স্ট্যান্ডটি কি শুধু শুকিয়ে গেলেই পবিত্র হয়ে যাবে, নাকি ধোয়া কাপড় রাখার আগে তা আলাদাভাবে ধুয়ে নিতে হবে?

M
মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া, ঢাকা

উত্তর: না, নাপাক কাপড় রাখার পর স্ট্যান্ডটি কেবল শুকিয়ে যাওয়ার মাধ্যমেই পবিত্র হবে না। নাপাক ভেজা কাপড় রাখার কারণে স্ট্যান্ডটি নাপাক হয়ে গেছে। তাই পবিত্র ধোয়া ভেজা কাপড় সেই স্ট্যান্ডে রাখার আগে অবশ্যই স্ট্যান্ডটি পানি দিয়ে ধুয়ে পবিত্র করে নিতে হবে। অথবা অন্তত পবিত্র কোনো ভেজা কাপড় বা ন্যাপকিন দিয়ে স্ট্যান্ডটি ভালোভাবে মুছে নিতে হবে যেন নাপাকির কোনো চিহ্ন না থাকে। তা না করে সরাসরি ওই নাপাক স্ট্যান্ডে ধোয়া ভেজা কাপড় রাখলে সেই কাপড়গুলো পুনরায় নাপাক হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। সুতরাং আপনার উচিত, নাপাক কাপড় সরিয়ে নেওয়ার পর স্ট্যান্ডটি আগে পবিত্র করে নেওয়া।


রেফারেন্স:

—শরহু মুখতাসারিল কারখী ১/১৯৯; ফাতাওয়া হিন্দিয়া ১/৪৩; আলবাহরুর রায়েক ১/২২৫; আদ্দুররুল মুখতার ১/৩১০