FatwaBD logoFatwa.BD
পবিত্রতাউত্তর দেওয়া হয়েছেফতওয়া #১৭

কাপড়ের মোজার ওপর চামড়ার মোজা পরে মাসেহ করার বিধান

১১ ফেব্রুয়ারি, ২০২৬|৩৯৯

প্রশ্ন: শীতকালে পা অতিরিক্ত ঠাণ্ডা হয়ে যাওয়ার ভয়ে আমি সাধারণত প্রথমে সুতির বা কাপড়ের মোজা পরি এবং তার ওপর চামড়ার মোজা (খুফ) পরিধান করি। আমার জানার বিষয় হলো, ভেতরে কাপড়ের মোজা থাকা অবস্থায় ওপরের এই চামড়ার মোজার ওপর মাসেহ করলে কি আমার ওজু সহিহ হবে? নাকি মাসেহ সহিহ হওয়ার জন্য চামড়ার মোজা সরাসরি পায়ের চামড়ার সাথে লেগে থাকা জরুরি?

M
জামিয়া দারুল উলুম নারায়ণগঞ্জ

উত্তর: হ্যাঁ, আপনার বর্ণনা অনুযায়ী চামড়ার মোজার নিচে কাপড়ের মোজা পরিহিত থাকলেও তার ওপর মাসেহ করা জায়েয আছে। চামড়ার মোজার ভেতরে কাপড়ের মোজা বা অন্য কোনো আবরণ থাকলেও ওপরের ওই চামড়ার মোজার ওপর মাসেহ করতে কোনো সমস্যা নেই।


রেফারেন্স:

—আলবাহরুর রায়েক ১/১৮২; মাজমাউল আনহুর ১/৭৪; শরহুল মুনইয়া, পৃ. ১১১