FatwaBD logoFatwa.BD
নামাজউত্তর দেওয়া হয়েছেফতওয়া #২২

সিজদার আয়াত টাইপ করলে বা তাকিয়ে দেখলে কি সিজদা ওয়াজিব হয়?

১২ ফেব্রুয়ারি, ২০২৬|১৫৬

প্রশ্ন: আমি একটি প্রকাশনা প্রতিষ্ঠানে প্রুফ রিডার ও টাইপিস্ট হিসেবে কাজ করি। অনেক সময় কাজ করতে গিয়ে কুরআনের এমন সব আয়াত সামনে আসে যেগুলোতে সিজদা দেওয়া আবশ্যক বা সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব। কাজের সময় আমি আয়াতগুলো মুখে উচ্চারণ করি না, বরং শুধু প্রুফ দেখার জন্য চোখ বুলিয়ে যাই এবং দেখে দেখে টাইপ করি। এখন আমার জানার বিষয় হলো, এভাবে মুখে উচ্চারণ না করে শুধু সিজদার আয়াতের দিকে তাকানোর কারণে বা আয়াতটি টাইপ করার কারণে কি আমার ওপর সিজদা ওয়াজিব হবে?

M
জামিয়া দারুল উলুম নারায়ণগঞ্জ

উত্তর: না, সিজদার আয়াতের দিকে শুধু তাকানোর মাধ্যমে বা মুখে উচ্চারণ না করে টাইপ করার কারণে আপনার ওপর সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব হবে না। শরীয়তের বিধান অনুযায়ী, সিজদা ওয়াজিব হওয়ার শর্ত হলো আয়াতটি মুখে উচ্চারণ করে সশব্দে বা নিঃশব্দে পড়া অথবা অন্য কারো মুখে তিলাওয়াত শোনা। মুখে উচ্চারণ না করে শুধু দেখার মাধ্যমে বা সেটি লেখার মাধ্যমে সিজদা ওয়াজিব হয় না। তবে টাইপ করার সময় যদি আপনি আয়াতটি নিম্নস্বরেও মুখে উচ্চারণ করে ফেলেন, তবে আপনার ওপর সিজদা ওয়াজিব হবে।


রেফারেন্স:

—ফাতাওয়া খানিয়া ১/১৫৭; আলমুহীতুল বুরহানী ২/৩৬২; ফাতহুল কাদীর ১/৪৬৬; আলবাহরুর রায়েক ২/১১৮; শরহুল মুনইয়া, পৃ. ৫০০; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ১/৩২১