FatwaBD logoFatwa.BD
সাধারণউত্তর দেওয়া হয়েছেফতওয়া #১০০

জবাইয়ের সময় হাঁসের মাথা বিচ্ছিন্ন হয়ে গেলে গোশত খাওয়ার হুকুম

৫ সেপ্টেম্বর, ২০২৬|৪২০

প্রশ্ন : একদিন বাসায় মেহমান এলে আমাকে হাঁস জবাই করতে দেয়া হয়। তখন জবাই করার সময় অসতর্কতাবশত আমি হাঁসের মাথা কেটে বিচ্ছিন্ন করে ফেলি। বিষয়টি দেখে দাদুভাই বললেন, এভাবে মাথা আলাদা করে ফেলায় হাঁসটি খাওয়া ঠিক হবে না। এখন হুজুরের কাছে জানার বিষয় হলো, জবাই করার সময় অসাবধানতাবশত হাঁসের মাথা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেলে ওই হাঁসের গোশত খাওয়া কি জায়েয হবে?

M
জামিয়া দারুল উলুম নারায়ণগঞ্জ

উত্তর : জবাইকৃত প্রাণীর মাথা কেটে বিচ্ছিন্ন হয়ে যায়- এভাবে জবাই করা মাকরূহ। কেননা এতে প্রাণীকে প্রয়োজন অতিরিক্ত কষ্ট দেওয়া হয়। অবশ্য মাকরূহ হলেও জবাইকৃত প্রাণীর গোশত খাওয়া মাকরূহ বা নাজায়েয হয়ে যায় না; বরং তার গোশত খাওয়া হালালই থাকে। সুতরাং প্রশ্নোক্ত হাঁসের গোশত খেতে কোনো অসুবিধা নেই।


তথ্যসূত্র:
— কিতাবুল আছল ৫/৩৯৭
— শরহু মুখতাসারিত তাহাবী ৭/২৩৯
— আলমুহীতুল বুরহানী ৮/৪৪৯
— মাজমাউল আনহুর ৪/১৫৯
— আদ্দুররুল মুখতার ৬/২৯৬