FatwaBD logoFatwa.BD
সাধারণউত্তর দেওয়া হয়েছেফতওয়া #১৩

মনে মনে কসম করলে কি তা কসম হিসেবে গণ্য হবে?

১১ ফেব্রুয়ারি, ২০২৬|৩৬

প্রশ্ন: আমি একটি মন্দ অভ্যাস ছাড়ার জন্য মনে মনে খুব শক্ত সংকল্প করি। এক পর্যায়ে আমি নিজের মনে মনেই বলি, ‘আল্লাহর কসম, আমি এই কাজ আর কখনো করব না।’ তবে কথাটি আমি মুখে উচ্চারণ করিনি, শুধু মনের ভেতর আওড়েছি। এখন আমার জানার বিষয় হলো, এভাবে মনে মনে কসমের বাক্য উচ্চারণ করলে কি তা শরীয়ত অনুযায়ী কসম হিসেবে গণ্য হবে? যদি আমি ওই কাজটি আবার করে ফেলি, তবে কি আমাকে কসম ভাঙার কাফফারা দিতে হবে?

M
জামিয়া দারুল উলুম নারায়ণগঞ্জ

উত্তর: কসম সংঘটিত হওয়ার জন্য কসমের বাক্যটি মুখে উচ্চারণ করা শর্ত। কোনো কথা কেবল মনে মনে চিন্তা করলে বা জপলে তা কসম হিসেবে গণ্য হয় না। সুতরাং আপনি যেহেতু কসমের কথাটি মুখে উচ্চারণ করেননি, তাই আপনার কসম হয়নি। এর বিপরীতে কোনো কাজ করলে আপনাকে কোনো কাফফারাও দিতে হবে না।


রেফারেন্স:
–বাদায়েউস সানায়ে ৩/১০; আলবিনায়া ২/৩৪৯; মাজমাউল আনহুর ১/১৫৭; ইমদাদুল ফাত্তাহ, পৃ. ২৩৬; মারাকিল ফালাহ, পৃ. ১১৯