FatwaBD logoFatwa.BD
পবিত্রতাউত্তর দেওয়া হয়েছেফতওয়া #

সম্পদ চুরির ভয় থাকলে ওজুর বদলে তায়াম্মুম করার বিধান

১১ ফেব্রুয়ারী, ২০২৬|১২

প্রশ্ন: আমার একটি আমের বাগান আছে। একবার আম পেড়ে স্তূপ করে রাখার পর শ্রমিকরা ছুটিতে থাকায় আমি একাই সেগুলো পাহারা দিচ্ছিলাম। যোহরের নামাজের সময় হওয়ার পর দেখা গেল আশেপাশে ওজু করার মতো কোনো পানি নেই। পানির সন্ধানে দূরে গেলে আমগুলো চোরেরা নিয়ে যাওয়ার প্রবল আশঙ্কা ছিল। এমতাবস্থায় আমি সম্পদ রক্ষার খাতিরে তায়াম্মুম করে যোহরের নামাজ আদায় করি। আমার এই নামাজ কি সহিহ হয়েছে?

M
মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া, ঢাকা

উত্তর: প্রশ্নোক্ত অবস্থায় বাস্তবেই যদি ওজুর পানি সংগ্রহ করতে গেলে উল্লেখযোগ্য সম্পদ চুরি হয়ে যাওয়ার প্রবল আশঙ্কা থাকে এবং সেই সাথে নামাজের ওয়াক্তও শেষ হয়ে যাওয়ার উপক্রম হয়, তবে সে ক্ষেত্রে তায়াম্মুম করে নামাজ আদায় করার সুযোগ রয়েছে। সুতরাং আপনার ক্ষেত্রে আমগুলো চুরি হওয়ার প্রবল ধারণা হয়ে থাকলে, তায়াম্মুমের মাধ্যমে নামাজ আদায় করা সহিহ হয়েছে।


রেফারেন্স:
-বাদায়েউস সানায়ে ১/১৬৮; আলহাবিল কুদসী ১/১২৭; আলবাহরুর রায়েক ১/১৪২; ফাতাওয়া হিন্দিয়া ১/২৮; ইমদাদুল ফাত্তাহ পৃ. ১২০; আদ্দুররুল মুখতার ১/২৩৪