FatwaBD logoFatwa.BD
পবিত্রতাউত্তর দেওয়া হয়েছেফতওয়া #১৬

মাথায় ব্যান্ডেজ থাকা অবস্থায় ফরজ গোসল করার নিয়ম

১১ ফেব্রুয়ারি, ২০২৬|৩৮

প্রশ্ন: কয়েক সপ্তাহ আগে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় আমি মাথায় প্রচণ্ড আঘাত পাই। দীর্ঘ সময় হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর এখন আমি বাসায় আছি এবং আগের চেয়ে অনেকটা সুস্থ। তবে আমার মাথায় এখনো ব্যান্ডেজ রয়েছে এবং ডাক্তার কঠোরভাবে নির্দেশ দিয়েছেন যেন এই ব্যান্ডেজ খোলা না হয় এবং এতে কোনোভাবেই পানি না লাগে। এমতাবস্থায় আমার ওপর গোসল ফরজ হয়েছে। এখন ব্যান্ডেজ না খুলে বা মাথায় পানি না লাগিয়ে আমি কীভাবে পবিত্রতা অর্জন করব এবং নামাজ আদায় করব?

M
জামিয়া দারুল উলুম নারায়ণগঞ্জ

উত্তর: আপনার মাথায় ব্যান্ডেজ থাকা অবস্থায় গোসল ফরজ হলে ব্যান্ডেজের অংশটুকু বাদ দিয়েই আপনাকে গোসল করতে হবে। নিয়ম হলো, ব্যান্ডেজের অংশটি ছাড়া শরীরের বাকি পুরো অংশ পানি দিয়ে ধুয়ে নিতে হবে। ব্যান্ডেজের আশপাশে যতটুকু পর্যন্ত পানি পৌঁছানো সম্ভব এবং ব্যান্ডেজের ভেতরে পানি ঢোকার আশঙ্কা নেই, ততটুকু অংশ পানি দিয়ে ধুয়ে নেবেন। আর ব্যান্ডেজ এবং এর আশপাশের যে অংশটুকু ক্ষত বা ব্যান্ডেজ নষ্ট হওয়ার ভয়ে ধোয়া সম্ভব হবে না, সেই জায়গাগুলো ভেজা হাত দিয়ে মাসেহ করে নেবেন। এভাবে গোসল করলেই আপনি পবিত্র হয়ে যাবেন এবং আপনার নামাজ ও অন্যান্য ইবাদত সহিহ হবে।


রেফারেন্স:

—শরহু মুখতাসারিত তাহাবী, জাস্সাস ১/৪২২; ফাতাওয়া খানিয়া ১/৫৮; খুলাসাতুল ফাতাওয়া ১/৩৯; ইমদাদুল ফাত্তাহ, পৃ. ১২৯; আদ্দুররুল মুখতার ১/২৫৭