FatwaBD logoFatwa.BD
তালাকউত্তর দেওয়া হয়েছেফতওয়া #১১

'ভবিষ্যতে তালাক দিব' বললে কি তালাক হয়ে যায়?

১১ ফেব্রুয়ারি, ২০২৬|৫১

প্রশ্ন: আমার স্বামী রাগ করলে মাঝেমধ্যেই আমাকে মোবাইল মেসেজে লেখেন, "তোমাকে আমি তালাক দিব।" আবার মুখেও অনেক সময় বলেন যে, "তোমাকে ছেড়ে দিব" বা "তোমাকে তালাক দিয়ে দিব।" তিনি রাগের মাথায় অনেকবার এমন কথা বলেছেন। তবে তিনি সরাসরি 'তালাক দিলাম'—এভাবে কখনো বলেননি। এখন আমার মনে ভয় কাজ করছে যে, বারবার এই ধরনের কথা বলার কারণে কি আমাদের বৈবাহিক সম্পর্ক নষ্ট হয়ে গেছে বা তালাক হয়ে গেছে? দয়া করে বিস্তারিত জানাবেন।

M
জামিয়া দারুল উলুম নারায়ণগঞ্জ

উত্তর: আপনার স্বামী অনেকবার এই ধরনের কথা বলে থাকলেও এর দ্বারা কোনো তালাক কার্যকর হয়নি। কারণ, "তালাক দিব" বা "ছেড়ে দিব"—এগুলো ভবিষ্যৎবাচক শব্দ। ভবিষ্যতে তালাক দেওয়ার ইচ্ছা পোষণ করলে বা ভয় দেখালে তালাক হয় না। 

তবে মনে রাখা জরুরি যে, তালাক কোনো খেলার বস্তু নয় এবং ঝগড়া-বিবাদের সময় একে রাগ প্রকাশের মাধ্যম বানানো অত্যন্ত গুনাহের কাজ। বারবার এই প্রসঙ্গ টেনে আনা সংসারে অশান্তি বাড়ায় এবং এর ফলে যেকোনো সময় মুখ থেকে অনিচ্ছাকৃতভাবে তালাকের কোনো শব্দ বের হয়ে যেতে পারে। তাই আপনার স্বামীর উচিত এমন আচরণ থেকে বিরত থাকা এবং ভবিষ্যতে এ বিষয়ে অত্যন্ত সতর্ক হওয়া।


রেফারেন্স:
–ফাতহুল কাদীর ৩/৪১৫; আলবাহরুর রায়েক ৩/৩১৪; আদ্দুররুল মুনতাকা ২/১৪; ফাতাওয়া হিন্দিয়া ১/৩৮৪; তানকীহুল ফাতাওয়াল হামিদিয়া ১/৩৮