FatwaBD logoFatwa.BD
নামাজউত্তর দেওয়া হয়েছেফতওয়া #৫

তাকবীরে তাহরীমার পর হাত বাঁধার সঠিক নিয়ম

১১ ফেব্রুয়ারি, ২০২৬|৩৫

প্রশ্ন: আমি প্রতিদিন মসজিদে জামাতে নামাজ আদায় করি। সাধারণত আমি 'আল্লাহু আকবার' বলে তাকবীরে তাহরীমা শেষ করে সরাসরি হাত বেঁধে নেই। কিন্তু গত কয়েকদিন লক্ষ্য করলাম, আমার পাশের কয়েকজন মুসল্লি তাকবীরে তাহরীমার জন্য হাত তোলার পর প্রথমে তা দুই পাশে ছেড়ে দিচ্ছেন এবং এরপর হাত বাঁধছেন। কয়েকজনকে এমনটি করতে দেখে আমি কিছুটা দ্বিধায় পড়ে গেলাম। আমার জানার বিষয় হলো, আসলে সঠিক পদ্ধতি কোনটি? হাত কি সরাসরি বাঁধতে হবে, নাকি ছেড়ে দেওয়ার পর বাঁধতে হবে?

M
জামিয়া দারুল উলুম নারায়ণগঞ্জ

উত্তর: তাকবীরে তাহরীমার জন্য হাত ওঠানোর পর হাত ছেড়ে দেওয়া একটি ভুল পদ্ধতি। এমনটি করা উচিত নয়। নামাজের সঠিক নিয়ম হলো, হাত তোলার পর দুই পাশে না ছেড়ে দিয়ে সরাসরি নাভির নিচে হাত বেঁধে নেওয়া। যেহেতু নামাজে দাঁড়ানো অবস্থায় হাত বাঁধা একটি সুন্নাত আমল, তাই তাকবীর শেষ করার পর কোনো প্রকার বিলম্ব ছাড়াই সরাসরি হাত বেঁধে নেওয়াই শরীয়তসম্মত পদ্ধতি।


রেফারেন্স:

–আদ্দুররুল মুখতার ১/৪৮৬-৪৮৭; ইমদাদুল আহকাম ১/৪৭৭