FatwaBD logoFatwa.BD
সাধারণ১ মিনিট৭৩১

জিলহজের প্রথম ১০ দিনের আমল

M
Mufti Elias Khanমুফতি

জামিয়া দারুল উলুম নারায়ণগঞ্জ

পাপের বোঝা কতটা ভারী হয়ে গেছে জানি না।

কিন্তু এই ১০ দিন সেই বোঝা নামিয়ে দেওয়ার এক সুবর্ণ সুযোগ।

যতটা পারি, সময়টাকে কাজে লাগাবো ইনশাআল্লাহ।


একটা মুহূর্তও অবহেলায় কাটাবেন না।

রব্বে কারীমের নিকট যার যা চাওয়ার, চেয়ে নিন।


জিলহজের প্রথম ১০ দিনের আমল


১. অধিক পরিমাণে তাকবির পড়া

২. ৯ দিন রোজা রাখা — না পারলে অন্তত ৯ জিলহজ (আরাফার দিন) রোজা রাখা

৩. আওয়াল ওয়াক্তে ৫ ওয়াক্ত নামাজ আদায় করা (পুরুষরা জামাআতের সাথে)

৪. প্রতিদিন কমপক্ষে ২ রাকাআত তাহাজ্জুদ পড়া

৫. ইশরাক, চাশত ও সালাতুদ দুহা আদায় করা

৬. সামর্থ্য অনুযায়ী গোপনে দান-সাদাকা করা

৭. যথাসম্ভব নফল নামাজ পড়া

৮. প্রতিদিন অন্তত ১ পৃষ্ঠা কুরআন তেলাওয়াত করা

৯. অনবরত জিকির, ইস্তিগফার, তাসবিহ ও দুরুদ পড়া

১০. বেশি বেশি তওবা করা

১১. এই জিকিরগুলো বেশি বেশি পড়া —


‎سُبْحَانَ اللّٰهِ

‎اَلْحَمْدُ لِلّٰهِ

‎لَا إِلَهَ إِلَّا اللّٰهُ

‎اَللّٰهُ أَكْبَرُ


১২. রাতে ঘুমানোর আগে সূরা বাকারার শেষ ২ আয়াত পড়া

১৩. সুন্নাহ অনুযায়ী সব কাজ করার চেষ্টা করা



৯ জিলহজ — আরাফার দিন


ইব্রাহিম (আ.) তাঁর সবচেয়ে প্রিয় সন্তানকে কুরবানি করতে প্রস্তুত হয়েছিলেন।

আল্লাহর সন্তুষ্টির জন্য সবকিছু ত্যাগ করার সেই মহান স্মৃতিই বহন করে এই মাস।


আর এই মাসেই —

মাত্র একটি রোজা হতে পারে দুই বছরের গুনাহ মাফের কারণ।


রাসুলুল্লাহ ﷺ বলেছেন,


❝ আরাফার দিনের রোজার বিষয়ে আমি আল্লাহর কাছে আশাবাদী —

তিনি এর মাধ্যমে বিগত এক বছর ও আগামী এক বছরের গুনাহ মাফ করবেন। ❞

— সহিহ মুসলিম : ১১৬২


পাপ যত বড়ই হোক —

আল্লাহর রহমত তার চেয়েও বড়।


এই ১০ দিন ফিরে আসুন।

আজ থেকেই শুরু করুন। 🖤