মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া, ঢাকা
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে ২০২৬ সালের (১৪৪৭ হিজরি) জন্য সাদাকাতুল ফিতরের হার নির্ধারণ করা হয়েছে। এ বছর জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ ২,৮০৫ টাকা ফিতরা নির্ধারিত হয়েছে।
ইসলামী শরীয়াহ মতে আটা, যব, কিসমিস, খেজুর ও পনির—এই পণ্যগুলোর যেকোনো একটির বাজার মূল্যের ভিত্তিতে ফিতরা আদায় করা যায়।
এ বছরের নির্ধারিত হারগুলো নিচে দেওয়া হলো:
১. আটা: (১ কেজি ৬৫০ গ্রাম বা এর বাজার মূল্য) ১১০ টাকা।
২. যব: (৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য) ৫৯৫ টাকা।
৩. খেজুর: (৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য) ২,৪৭৫ টাকা।
৪. কিসমিস: (৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য) ২,৬৪০ টাকা।
৫. পনির: (৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য) ২,৮০৫ টাকা।
আপনার সামর্থ্য অনুযায়ী উপরের যেকোনো একটি পণ্যের সমপরিমাণ মূল্য দিয়ে ফিতরা আদায় করতে পারেন। দেশের বিভিন্ন অঞ্চলে খুচরা বাজারের মূল্যের তারতম্য থাকতে পারে, সেক্ষেত্রে স্থানীয় বাজার দর অনুযায়ী মূল্য পরিশোধ করলেও ফিতরা আদায় হয়ে যাবে।
সচ্ছল ব্যক্তিদের জন্য উত্তম হলো আটার পরিবর্তে উচ্চমূল্যের পণ্য যেমন খেজুর, কিসমিস বা পনিরের মূল্য দিয়ে ফিতরা আদায় করা, যাতে অভাবী মানুষরা বেশি উপকৃত হতে পারে।
রেফারেন্স:
ইসলামিক ফাউন্ডেশনের প্রেস বিজ্ঞপ্তি; তারিখ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.। ১৪৪৭ হিজরি সনের সাদাকাতুল ফিতর নির্ধারণে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতীব মুফতি মুহাম্মদ আবদুল মালেক দা. বা.।